অগ্রকথা (Foreword)

ISO (International Organization for Standardization) বা আন্তর্জাতিক মান সংস্থা হলো বিভিন্ন দেশের জাতীয় মান সংস্থার একটি বৈশ্বিক ফেডারেশন (ISO সদস্যসংস্থা)। আন্তর্জাতিক মান প্রস্তুত করার কাজ সাধারণত ISO-র কারিগরি কমিটিগুলোর মাধ্যমে পরিচালিত হয়। কোনো নির্দিষ্ট কারিগরি বিষয়ে আগ্রহী প্রতিটি ISO সদস্যসংস্থার অধিকার রয়েছে সংশ্লিষ্ট কারিগরি কমিটিতে প্রতিনিধিত্ব করার। আন্তর্জাতিক সংস্থাসরকারি ও বেসরকারিISO-এর সাথে সমন্বয়ের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করে। ISO ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (IEC)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, বিশেষ করে ইলেকট্রোটেকনিক্যাল মান প্রণয়নে

এই নথি এবং এর পরবর্তী রক্ষণাবেক্ষণের কাজ ISO/IEC নির্দেশিকা, পার্ট 1-এ বর্ণিত প্রক্রিয়া অনুসারে সম্পন্ন হয়েছে। বিশেষত, বিভিন্ন ধরনের ISO নথির জন্য প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন অনুমোদন মানদণ্ড প্রযোজ্যএ বিষয়টি লক্ষণীয়। এই নথিটি ISO/IEC নির্দেশিকা, পার্ট 2-এর সম্পাদকীয় নিয়ম মেনে প্রস্তুত করা হয়েছে (দেখুন www.iso.org/directives)

এই নথির কিছু উপাদান পেটেন্টের আওতায় থাকতে পারেএ ধরনের সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ISO কোনো পেটেন্ট শনাক্তকরণের জন্য দায়ী থাকবে না, এবং এ ধরনের কোনো পেটেন্ট অধিকারের বিষয়েও ISO দায় বহন করবে না। এই নথি তৈরির সময় যদি কোনো পেটেন্ট বিষয়ক তথ্য চিহ্নিত হয়ে থাকে, তা ভূমিকা অংশে এবং/অথবা ISO-এর পেটেন্ট ঘোষণার তালিকায় পাওয়া যাবে (দেখুন www.iso.org/patents)

এই নথিতে ব্যবহৃত যেকোনো বাণিজ্যিক নাম শুধুমাত্র ব্যবহারকারীর সুবিধার্থে তথ্যসূত্র হিসেবে দেওয়া হয়েছে; এটিকে ISO-এর সমর্থন হিসাবে গণ্য করা যাবে না

মানের স্বেচ্ছাসেবী প্রকৃতি, ISO-র নির্দিষ্ট পরিভাষা ও প্রকাশ সম্পর্কিত ব্যাখ্যা, এবং ISO কীভাবে World Trade Organization (WTO)-এর Technical Barriers to Trade (TBT) নীতিমালা অনুসরণ করেএসব বিষয়ে তথ্য পাওয়া যাবে নিম্নোক্ত লিঙ্কে:
www.iso.org/iso/foreword.html

এই নথি প্রস্তুত করেছে ISO/PC 283 প্রজেক্ট কমিটি, Occupational health and safety management systems